ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

সোশ্যাল মিডিয়ার স্টার ‘বিড়াল রানি’

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৯, ১৩ এপ্রিল ২০২২
সোশ্যাল মিডিয়ার স্টার ‘বিড়াল রানি’
নেপথ্যের বিড়ালছানার মিষ্টি জুতা জোড়া। ছবি: সংগৃহীত

রাস্তার কুকুর নিয়ে কিছু মানুষ বেজায় বিরক্ত তথা ভীত। অন্যদিকে সেই কুকুরকেই ভালোবাসার মানুষের সংখ্যাও নেহাত কম নয়। এর বাইরে বিড়াল-কুকুর যারা পোষেণ, তারা তো আছেনই। সব মিলিয়ে পোষ্য নিয়ে আদর, আবদার তথা অদিখ্যেতা দেখতে অভ্যস্ত আমরা। তারই নয়া সংযোজন এক ‘বিড়াল রানি’, যিনি বর্তমানে সোশ্যাল মিডিয়ার স্টার বলেও দাবি। এক ঘটনার পর তার ভক্তের সংখ্যা নাকি হু-হু করে বাড়ছে। কী সেই ঘটনা?

আগে জেনে নেয়া যাক, তিনি কিন্তু বংশসূত্রে জাপানি। আদরের নাম মিনারা। আর ভক্তের সংখ্যা কেমন? ইউটিউবের সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৯০ হাজার। টুইটার আর ইনস্টাগ্রামেও হুড়মুড় করে বাড়ছে ফলোয়ার। এ হেন মিনারার কোনো কাণ্ডে এত জনপ্রিয়তা?

নেপথ্যের বিড়ালছানার মিষ্টি জুতা জোড়ানেপথ্যের বিড়ালছানার মিষ্টি জুতা জোড়া। পশুদের যে জুতা থাকতে পারে বা লাগতে পারে, তা কস্মিনকালেও কেউ ভাবেন বলে মনে হয় না। তবে মিনারার ব্যাপারটা তো আলাদা, ফলে জুতা জোড়া হয়েছে তার। আসল কাজটি অবশ্যি করেছেন মিনারার মালিক। 

Advertisement

নেপথ্যের বিড়ালছানার মিষ্টি জুতা জোড়াতিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন। তার মধ্যে ছোট মিনারা ছানার এক জোড়া মিষ্টি জুতাও ছিল, যা দেখে মুগ্ধ নেটিজনরা। তবে ঘটনা এখানেই শেষ নয়, জানা যায়, ঐ জুতা মিনারার মালিক বানিয়েছেন বিড়ালটির ঝরে যাওয়া লোম থেকে। চটিতে বিড়াল ছানার পুঁচকে ছবিও এঁকে দিয়েছেন তিনি।

নেপথ্যের বিড়ালছানার মিষ্টি জুতা জোড়াসম্প্রতি সেই জুতা এবং জুতা পরা অবস্থায় মিনারার ছবি পোস্ট করে ছিলেন মিনারার মালিক। একটি ছবিতে দেখা গেছে, মিনারা সেই ছবি পরে দিব্য তার মালিকের কোলে শুয়ে আরাম করছে। অন্য ছবিটি অবশ্য সেই অভিনব জুতা জোড়ার। জানা যায়, বিড়ালের জুতার জন্য আলাদা বাক্সেরও ব্যবস্থা করেছেন মিনারার মালিক। সবটা দেখে আত্মহারা পুরো বিশ্বের পোষ্যপ্রিয় এবং বিড়াল ভক্তরা। 

সূত্র: ডেইলি মেইল 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!