শোনা যায়, ১৯৯৪ সাল নাগাদ সম্পর্কে জড়িয়ে পড়েন ইলন ও জেনিফার। কলেজের ডর্মেটোরিতে একই সঙ্গে কাজ করতেন দুইজন। সেই সময় বেশ কিছু প্রেমপত্র ও উপহার জেনিফারকে দিয়েছিলেন ইলন। সেই সবই এত বছর যত্ন করে রেখে দিয়েছিলেন জেনিফার। তবে ভবিষ্যতে সে সব জিনিস আর নিজের কাছে রাখতে চান না তিনি। তাই ইলনের দেওয়া জন্মদিনের কার্ড, চিঠি ও কম বয়সের নানা কীর্তিকলাপের ছবি থেকে সোনার লকেট- সবই নিলামে তুললেন তিনি।
সংবাদমাধ্যমের খবর, নিলামে জেনিফারের জন্মদিনে লেখা ইলনের প্রেমপত্রের দাম উঠেছে সবচেয়ে বেশি। নিলামে ইলনের সেই চিঠির দাম উঠেছে ১২ হাজার ডলারেরও বেশি। যা বাংলাদেশি টাকায় ১২ লাখ ৫১ হাজার ৪৮৩ টাকা। এক একটি ছবির দাম উঠেছে লক্ষাধিক টাকা। সোনার লকেটের দাম উঠেছে প্রায় সাত লাখ টাকা।
.png)
সূত্র: আনন্দবাজার