তিনি এর আগে যত বারই সম্পর্কে জড়িয়েছেন, কোনো সম্পর্কই বেশি দিন টেকেনি। অধিকাংশ ক্ষেত্রেই তার পেশার সময়ে সংঘাত হয়েছে প্রেমিকের। তারপরই একা থাকার সিদ্ধান্ত নেন তিনি। সিদ্ধান্ত নেন কুকুর পোষার। নিজের দুই পোষ্যের নাম রেখেছেন, গিজমো ও স্টারলিনা। কুকুর দুইটিকে এতোই ভালোবাসেন তিনি যে, সেগুলো তার যাপনের অংশ হয়ে গিয়েছে। কুকুর পছন্দ করেন না এমন কাউকে যেন তিনি পছন্দ করেন না, তেমনই পোষা কুকুর দুইটি পছন্দ করে না এমন কাউকেও তার খুব একটা মনে ধরে না।
তবে এখন একা আছে মানে যে চিরকালই একাই থাকতে চান এমন নয়, জানিয়েছেন কৌতুকশিল্পী। বিনোদন জগতের সঙ্গে কাউকে সঙ্গী হিসেবে বেছে নিতে চান তিনি। কিন্তু সঙ্গী বাছার ক্ষেত্রে তার নিজের পছন্দ-অপছন্দের মতোই সমান গুরুত্বপূর্ণ দুই পোষ্যের মতো। সাফ জানিয়েছেন জাহনালি।
.png)
তার দাবি, পোষা কুকুর দুইটি মানুষ চিনতে ভুল করে না। তাই তারা যদি সম্ভাব্য প্রেমিককে পছন্দ করে তবেই তাদের সঙ্গে জীবন কাটানোর কথা ভাববেন তিনি।
সূত্র: আনন্দবাজার