ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

আজকের কৌতুক: আগুন নেভাতে না পারলে সর্বনাশ

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭, ১৬ নভেম্বর ২০২২
আজকের কৌতুক: আগুন নেভাতে না পারলে সর্বনাশ
ফাইল ছবি

আজিজ মিঞার কারখানায় আগুন লেগেছে। জলদি আগুন নেভাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে।

আজিজ খবর দিলেন দমকলকর্মীদের। চটজলদি হাজির হলো দমকল বাহিনী। কারখানার সামনের ছোট গলিটার দুপাশের দোকানগুলো ভেঙে, সদর দরজা গুঁড়িয়ে দিয়ে, দেয়াল ভেঙে সোজা অগ্নিকুণ্ডের স্থলে গিয়ে থামল গাড়ি!

প্রচণ্ড ঝাঁকি খেয়ে গাড়ির পেছনে রাখা পানির টাংকিটা ছিটকে গিয়ে পড়ল আগুনে। ব্যস, নিভল আগুন। দমকলকর্মীদের তৎপরতা দেখে ভীষণ খুশি আজিজ। তিনি দমকল বাহিনীর প্রধানের হাতে ১০ হাজার টাকা পুরস্কার তুলে দিলেন।

Advertisement

জিজ্ঞেস করলেন, ‘এই টাকা আপনারা কীভাবে খরচ করবেন বলে ঠিক করেছেন?’

দমকল বাহিনীর জবাব দিল, প্রথমেই আমাদের গাড়ির ব্রেকটা ঠিক করাব!

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!