প্রেমিকাকে বাইকের সামনের দিকের তেলের ট্যাঙ্কে, কার্যত কোলে বসিয়েই জাপটে ধরে বাইক চালাতে দেখা গিয়েছে এক যুবককে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। ঘটনায় হতবাক নেটিজেনরা। ট্রাফিক আইন ভাঙায় পুলিশ গ্রেপ্তার করেছে যুবক ও যুবতীকে। কাউন্সিলিংয়ের জন্য অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে।
বিশাখাপত্তনামের স্টিল প্ল্যান্ট রোডে ঐ দৃশ্য দেখা গিয়েছে। ঘটনায় অভিযুক্ত ১৯ বছরের যুবতী কে শৈলজা এবং ২২ বছরের যুবক অজয় কুমার। তাদের উন্মত্ত কাণ্ড ভিডিও করেন ঐ রাস্তায় গাড়িতে থাকা এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়া পোস্ট করা মাত্র যা ভাইরাল হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, কোলে বসিয়ে প্রেমিকাকে জাপটে ধরা অবস্থাতেই বাইক চালাচ্ছেন এক যুবক। যুবতী বসেছিলেন বাইকের সামনের দিকে জ্বালানির ট্যাঙ্কে। এভাবেই বিপজ্জনক ভাবে দীর্ঘক্ষণ বাইক চলে বিশাখাপত্তনামের ব্যস্ত রাস্তায়। যুগলের মাথায় হেলমেটও ছিল না। ভাইরাল ভিডিওটি পুলিশের নজরে আসা মাত্রা ব্যবস্থা নেয়া হয়।
.png)
ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ঐ যুগলকে। পরিবহণ আইনের একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা করেছে পুলিশ। যুবকের বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও কাউন্সিলিংয়ের জন্য যুবক ও যুবতীর অভিভাবকদের ডেকে পাঠিয়েছে থানা। বিশাখাপত্তনামের পুলিশ কমিশনার জানিয়েছেন, ট্রাফিক আইন ভাঙার ঘটনাকে হালকা ভাবে নেয়া হবে না। কঠিন ব্যবস্থা নেয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে।
এমন ঘটনা অবশ্য নতুন না। এর আগে একই ধরনের ঘটনা দেখা গিয়েছিল রাজধানী দিল্লিতে। চলন্ত বাইকে প্রেমিকাকে জড়িয়ে ধরে যুবককে চুম্বন করতেও দেখা গিয়েছিল সেবার। ২০১৯ সালের ঐ কাণ্ড দেখে চমকে গিয়েছিলেন নেটিজেনরা। অনেকেই দাবি করেছিলেন, এই কাজের জন্য পুলিশ ব্যবস্থা নিক যুগলের বিরুদ্ধে। পুলিশ ব্যবস্থাও নেয়।
সূত্র: প্রতিদিনের সংবাদ
విశాఖ స్టీల్ ప్లాంట్ రోడ్డులో ట్రాఫిక్ నిబంధనలు ఉల్లంఘించి అసభ్యకర రీతిలో డ్రైవ్ లో సాగిన చోడవరం ప్రాంతానికి చెందిన అజయ్(22), శైలజ(19) లను అరెస్ట్ చేసిన పోలీసులు. ఇరువురి తల్లిదండ్రులను పిలిపించి కౌన్సిలింగ్. #AndhraPradesh #Visakhapatnam #Vizag pic.twitter.com/GLpiSJRFhB
— Vizag News Man (@VizagNewsman) December 29, 2022