ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

ছবিতে লুকিয়ে আছে একটি পান্ডা, খুঁজে দেখুন তো… 

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১০:৪২, ২১ জানুয়ারি ২০২৩
ছবিতে লুকিয়ে আছে একটি পান্ডা, খুঁজে দেখুন তো… 
ছবি: অন্তর্জাল

ছবির ধাঁধা-মেলানোর আনন্দ কম নয়।অপটিক্যাল ইলিউশন হচ্ছে এমন এক ছবির ধাঁধা যা আপনাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে ফেলে। মূলত দৃষ্টি শক্তি ও পর্যবেক্ষণ ক্ষমতাই হল এই ধাঁধা সমাধানের চাবিকাঠি। কোটি কোটি মানুষ প্রতিদিন এই ধাঁধার প্যাঁচে আটকে পড়েন। অনেক সময়ে এই ইলিউশনগুলির সমাধানের জন্য প্রয়োজন হয়ে পড়ে ক্ষুরধার মস্তিষ্কের।

ছবির মধ্যেই লুকিয়ে আছে ধাঁধার সব উত্তর। তাই ছবিটি আপনি কীভাবে দেখছেন তার ওপর নির্ভর করবে আপনার উত্তর খোঁজার ক্ষমতা। অনেক সময়ে বিশেষজ্ঞরা বলেন, এই ধাঁধার উত্তর দেওয়ার মধ্যে লুকিয়ে থাকে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যও।

তবে সম্প্রতি নেট পাড়ায় ভাইরাল হওয়া একটি অপটিক্যাল ইলিউশন আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। টিকটক তারকা হেকটিক নিক এই অপটিক্যাল ইলিউশনটি তার নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন।  এবং বলেছেন, এই ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি পান্ডা।

Advertisement

তিনি আরো দাবি করেছেন, মাত্র ১ শতাংশ মানুষই এই লুকোনো পান্ডাটি খুঁজে পেয়েছেন। তার চ্যালেঞ্জ, আপনি কোন দলে পড়ছেন? ১ শতাংশ না ৯৯ শতাংশের? শর্ত একটাই, প্রথম দেখাতেই আপনাকে এই পাণ্ডাটিকে খুঁজে বার করতে হবে।

তবে অনেকেই বলছেন, তারা এই ছবির মধ্যে একটি বাস্কেটবল খেলার দৃশ্য আবিষ্কার করেছেন।  তবে কেউ কেউ পান্ডাও খুঁজে পেয়েছেন। এখন আপনার কাছে চ্যালেঞ্জ রইল আপনি কী দেখলেন, পাণ্ডা না বাস্কেটবল?

যদি আপনি এখনও পান্ডাটি খুঁজে না পান, তবে আপনার জন্য কিছু সূত্র দেওয়া যাক। আপনি ছবিটির দিকে তাকিয়ে থাকুন। তার পরও যদি দেখতে না পান তবে আপনার ফোনটি আস্তে আস্তে নিচের দিকে হেলান, যাতে ফোনটি আপনার চোখের দৃষ্টির সঙ্গে সরলরেখায় থাকে। তাহলে এই ছবির মধ্যেই ফুটে উঠবে পান্ডাটি।

খুঁজে পেলেন?

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!