ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

তিন পলাতককে নজরে রাখছে পুলিশ, খুঁজে বের করুন ১৫ সেকেন্ডে 

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১২:০২, ২৩ জানুয়ারি ২০২৩
তিন পলাতককে নজরে রাখছে পুলিশ, খুঁজে বের করুন ১৫ সেকেন্ডে 
ফাইল ছবি

বহু পুরনো এক বিজ্ঞাপনের ছবির এক দৃশ্য। দৌড়ে পালাচ্ছে তিনটি ছেলে। কিন্তু তাদের উপর যেন লুকিয়ে নজর রাখছেন এক পুলিশ অফিসার। অথচ তাকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। আর সেই পুলিশ অফিসারকেই খুঁজে বার করতে হবে। তাও মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে।

বিজ্ঞাপনের ঐ ছবিতে দেখা যাচ্ছে, তিনজন তরুণ প্রতিবেশীর বাড়ির পিছনের বাগান দিয়ে শর্ট-কাটে যাওয়ার চেষ্টা করছেন। অথচ তাদের প্রতিটা গতিবিধির উপর যেন লুকিয়ে নজর রাখছেন এক পুলিশ অফিসার। কিন্তু সেই বিষয়ে ঐ তিন তরুণ একেবারেই ওয়াকিবহাল নন।

বিষয়টা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও আদতে তা কিন্তু একেবারেই নয়। আসলে ঐ ছবিটিকে খুঁটিয়ে দেখলে তবেই বোঝা যাবে ঐ পুলিশ অফিসারের উপস্থিতি। ফলে ঐ পুলিশ অফিসারকে খুঁজে বার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেয়েছে বহু মানুষ। তাহলে কি খুঁজে পাওয়া গেল পুলিশ অফিসারকে? যদি না-পাওয়া যায়, তাতেও সমস্যা নেই।

Advertisement

ফাইল ছবি আমরাই বলে দিচ্ছি, কোথায় লুকিয়ে রয়েছেন তিনি! ছবিটিকে উল্টো করে দেখতে হবে। যাতে ঐ তিন তরুণের মাথা থাকে নিচের দিকে এবং পা থাকে উপরের দিকে। এবার ঐ তিন জনের পিছনে থাকা গাছের ডালের দিকে তাকালে বোঝা যাবে যে, ডালপালার ফাঁকেই মিশে রয়েছেন পুলিশ অফিসারের মুখটা। আসলে এই ছবিতে পুলিশ অফিসারের মুখের আউটলাইনটা ছবির ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একেবারে মিশে গিয়েছে। যার ফলে সেটা খুঁজে বার করা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

আজকের চ্যালেঞ্জটা কী একটু কঠিন ছিল? কোনো ব্যাপার নয়! কারণ যত কঠিন ছবির ধাঁধা সমাধান করা হবে, ততই মস্তিষ্ক ক্ষুরধার তীক্ষ্ণ হবে!

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!