এই ধরনের হাতসাফাই রুখতে আজকাল সর্বত্রই ‘সিসিটিভি’ ক্যামেরা লাগানো থাকে। সারা দিন ধরে চলা দোকানের ভেতর এবং বাইরের কর্মকাণ্ড রেকর্ড করে রাখাই সেই যন্ত্রের কাজ। তেমনই হয়েছিল একটি গয়নার বিপণিতে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, দেওয়াল বেয়ে এসে কাচের ‘শোকেস’-এ রাখা একটি হিরে বসানো গলার হার তুলে নিচ্ছে ইঁদুরটি। গয়না হাতে তুলেই কয়েক মুহূর্ত চুপ। দেখে মনে হচ্ছে, যেন পালানোর পথ খুঁজছে সে। আর এই পুরো ঘটনাই ধরা হচ্ছে ‘ক্লোজ সার্কিট’ ক্যামেরায়।
ভিডিও ছড়িয়ে পড়েছে নানা জায়গা। তা দেখে নানা জনে নানা কথা বলেছেন। এক জনের বক্তব্য, সামনেই তো প্রেম দিবস। তাই সঙ্গীর জন্য এই উপহার নিতে এসেছিল ইঁদুরটি।
.png)
সূত্র: আনন্দবাজার