ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

মাঝপথে বিয়ে থামিয়ে তরুণী বললেন ‘সাজগোজ এখনো বাকি’

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ২৫ মে ২০২৩
মাঝপথে বিয়ে থামিয়ে তরুণী বললেন ‘সাজগোজ এখনো বাকি’
ছবি: সংগৃহীত

বিয়ে নিয়ে হরহামেশাই ঘটে যায় নানা কাণ্ড। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বিয়ে নিয়ে নানা হাস্যরস ঘটনা শোনা যায়। এবার বিয়ের সময় সাজগোজ নিয়ে এমন এমন কাণ্ড ঘটে, যা পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এবার এরকম এক ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে।

এমনিতে বিয়েতে নিজেকে সবচেয়ে সুন্দর দেখতে চাওয়ার ইচ্ছা থাকে সকলের মধ্যেই। হাজার হোক ওই একটা দিনেই অতিথি অভ্যাগত থেকে ক্যামেরা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকেন বিয়ের কনে। এমন দিনে সাজ তো নিখুঁত হতেই হবে। তবে বিয়ের মাঝপথেই বিয়ে থামিয়ে কনের সাজ শেষ করার মতো ঘটনা বিরল।

এমন ঘটনা ঘটালেন সম্প্রতি বেকি জেফারিস নামে এক মার্কিন উদ্যোক্তা। বিয়ের অনুষ্ঠান চলার মাঝপথেই আচমকা বিয়ে থামিয়ে দেন তিনি। এরপর মাইকে ঘোষণা করেন যে তিনি তার বিয়ের পোশাকের অর্ধেকটা পড়তেই ভুলে গিয়েছেন। সেই পোশাক পরা শেষ করে তবেই তিনি বাকি বিয়ে সম্পন্ন করবেন।

Advertisement
@jetsetbecks Pardon the interruption but priorities. #fyp #weddingtiktok #weddingday #weddingdress #marriage #marriagecomedy #bride #couplestiktok #truestory #marriedlife #husbandwife @sheriffayed ♬ original sound - Becky Jefferies

তড়িঘড়ি বিয়ের মঞ্চেই আনা হলো তার বাকি অর্ধেক পোশাক। অতিথিদের সামনেই বিয়ের গাউনের বাকি অংশ পরে ফের তিনি শুরু করলেন বিয়ে। এই ঘটনায় ততক্ষণে হাসির রোল উঠেছে অতিথিদের মধ্যে।

ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়েছে এই ভিডিও। অনেকেই প্রশংসা করেছেন পাত্রীর এমন কাণ্ডের। তবে, কনের সাজগোজের এই সুযোগে বর যদি পালিয়ে যেত তবে কী হত! এমন মশকরাও করেছেন অনেকে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!