থাইল্যান্ডের একজন হেয়ার-ড্রেসার ১২ সেপ্টেম্বর ফেসবুকে একটি বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করার পরই সেই ভিডিওটি ভাইরাল হতে শুরু করে। ভিডিওটিতে দেখা যায় যে, একজন মহিলা অন্তর্বাস পরে চুল কাটছেন। ভিডিওটি দেখে আপনারও মনে হবে সত্যিই কত রঙ্গ দুনিয়ায়!
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এই নারী থাইল্যান্ডের ফেচাবুন প্রদেশে অবস্থিত ‘ম্যাডাম হেয়ার কালার’ নামে একটি সেলুনে কাজ করেন। প্রচারমূলক পদ্ধতি হিসাবে এই রকম ভিডিও ব্যবহার করার জন্য অনেকেই কঠোর সমালোচনা করেছেন। কিছু গ্রাহক অভিযোগ করেছেন যে ভদ্রমহিলা, চুল কাটার সময় স্বাভাবিক পোশাক পরেই চুল কাটেন কিন্তু বিজ্ঞাপনে তিনি দেখাচ্ছেন যে তিনি অন্তর্বাস পরিধান করে চুল কাটেন। তারা এই প্রতারণামূলক বিজ্ঞাপনের জন্য অনেকেই তার কঠোর সমালোচনা করেছেন। এই অভিযোগের বিষয়ে মহিলাটি কোনো মন্তব্যই করেননি।
.png)
ভাইরাল হওয়া বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে, ওই নারী একজন গ্রাহকের চুল কাটছেন, উজ্জ্বল লাল রঙের অন্তর্বাস পরিধান করে। বিজ্ঞাপনের ভিডিওটিতে একটি ক্যাপশনও দেন নারীটি। সেখানে তিনি লেখেন, ‘চলে এসো আমার কাছে চুল কাটতে, আমি প্রস্তুত।’
তথ্য সূত্রে জানা গেছে যে, ভদ্রমহিলা তার বিজ্ঞাপনের জন্য যে সমালোচনা পেয়েছেন তা নিয়ে তিনি মোটেই বিচলিত নন। তিনি এটিকে শুধু একটি বিপণন কৌশল হিসেবেই দেখছেন। তিনি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে গ্রাহকরা সেলুনে এসে অদ্ভুত আচরণ করলেও সে বিষয়ে তিনি ভাবতে নারাজ।
তিনি জানিয়েছেন, ‘আমি শুধু নিজের কাজ মন দিয়ে করি। লোকের আচরণ এবং মন্তব্যে আমি বিরক্তি বোধ করি না।’ বিজ্ঞাপনটি দেখে অনেকে যেমন বিরক্তি প্রকাশ করেছেন, সেরকম অনেকেই রসিকতাও করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী রসিকতা করে বলেছেন, ‘আমাদের যেতেই হবে চুল কাটতে।’