ডাক্তার: হয়েছেটা কী বলুন তো? চিৎকার করছেন কেন?
ভদ্রমহিলা: চিৎকার করব না কি হাসবো? আপনার হাসপাতালে আমার পরচুলা চুরি হয়েছে।
.png)
ডাক্তার: আমাদের এখানে মনে হয় চুরি হয়নি। আর আপনি বুঝলেন কী করে যে আপনার পরচুলা চুরি হয়েছে?
ভদ্রমহিলা: অপারেশনের আগে পরচুলাটি সস্তা মনে হচ্ছিল। কিন্তু এখন অন্যরকম লাগছে, তাই।
ডাক্তার: চিন্তা করবেন না। আপনার চোখের অপারেশনটা মনে হয় সফলভাবেই হয়েছে।