ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ মজার খবর ]

এই ছবিতে লুকিয়ে থাকা মাছ খুঁজতে হবে ৯ সেকেন্ডে

মজার খবর ডেস্ক
প্রকাশিত: ১৮:১৭, ১৬ এপ্রিল ২০২৪
এই ছবিতে লুকিয়ে থাকা মাছ খুঁজতে হবে ৯ সেকেন্ডে
ছবি: সংগৃহীত

অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় যদি আপনার মন প্রায়ই মজে যেতে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে মজাদার এক সোশ্যাল মিডিয়া পোস্ট। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ব্রেন টিজার কিংবা অপটিক্যাল ইলিউশন ঘিরে পোস্ট দেখা যায়। তেমনই একটি পোস্টে প্রশ্ন করা হচ্ছে লুকিয়ে থাকা মাছ নিয়ে।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিটি আসে আসে। সেখানে একটি বিড়ালও রয়েছে। প্রশ্ন হল, ছবিতে মাছ কোথায়? এই প্রশ্নের উত্তরে বহু নেটিজেনই মজার ছলে দাবি করছেন যে, বিড়াল যেখানে আছে, সেখানে মাছ তো থাকবেই না! তবে দাবি করা হচ্ছে ছবিতে রয়েছে মাছ। সেটি আদৌ আছে, নাকি পুরোটাই চমক? তা খুঁজে বের করার দায়িত্ব আপনার।

ছবিতে দেখা যাচ্ছে, একটি ঘরের ভেতরের দৃশ্য। সেখানে একটি বিড়াল তাকিয়ে রয়েছে উপরে তার বাঁদিকে। এদিকে, পিছনে রয়েছে দুটি পর্দা। তাহলে কি মাছ পেছনের পর্দার দিকে কোথায় আছে? মাছ যেখানেই থাকুক না কেন, আপনাকে এর উত্তর কিন্তু দিতে হবে ৯ সেকেন্ডে। ফলে আপনাকেও খুঁজতে হবে মাছ।

Advertisement

ঘরে দেখা যাচ্ছে, বেড়ালের একদিকে একটি পানির পাত্র পড়ে রয়েছে। সেখান থেকে পানি বেরিয়ে তা গড়িয়ে যাচ্ছে। অন্যদিকে, রয়েছে একটি নোংরা আবর্জনা ফেলার জায়গা। সেই আবর্জনা ফেলার জায়গাতেও রয়েছে বহু নোংরা। তাহলে কি তার মধ্যে লুকিয়ে মাছ বাবাজীবন?

এছাড়াও পিছনে একটি বাক্স থেকে একটি কুকুর মুখ তুলে রয়েছে। সেই বাক্স ঘিরেও সন্দেহ থাকতে পারে। এবার আসা যাক ফ্লোরে। সেখানে রয়েছে একটি পশুর পায়ের ছাপ। সেটি কুকুরের নাকি বেড়ালের? যাহোক, আসা যাক মাছের গল্পে। এবার দেখা যাক উত্তর।

উত্তর দেখুন

এই হল সেই মাছটি! বলতেই পারেন, ‘এটা কেমন হল?’ ধাঁধার চ্যালেঞ্জ দেওয়ার সময় জীবন্ত মাছ, নাকি ছবির মাছ সেকথা তো উল্লেখ হয়নি। ফলে মাছের আদল খোঁজাই ছিল ৯ সেকেন্ডের এই চ্যালেঞ্জের মজা! 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!