[ মজার খবর ]
আজকের কৌতুক: গাড়ি আটক
অলংকরণ: ডেইলি বাংলাদেশ
হাইওয়েতে গোপালবাবুর গাড়ি আটক করল পুলিশ। কর্তব্যরত সার্জেন্ট ধমক দিয়ে বললেন, ‘ব্যাপার কী? আপনি এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন?’
গোপাল: রাস্তার শুরুতে দেখলাম, উপরে বড় করে লেখা ২০। ভাবলাম, এই রাস্তার সর্বোচ্চ গতিসীমা নিশ্চয় ২০। তাই…
সার্জেন্ট: ওরে বোকা, এটা ২০ নম্বর রাস্তা। কিন্তু কথা হচ্ছে, আপনার গাড়ির পিছনের সিটে বসা দু’জন এমন ভয়ার্ত চোখে চেয়ে আছে কেন? চুল খাড়া হয়ে আছে, দাঁতকপাটি লাগার দশা। ব্যাপারটা কী?
.png)
গোপাল: না মানে, একটু আগে ২১২ নম্বর রাস্তা দিয়ে এলাম তো!
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!