ডিলিট করার পরেও যৌনকর্মীদের মেসেজ স্ত্রীর হাতে
যৌনকর্মীদের পাঠানো মেসেজ স্ত্রীর হাতে পড়ে যাওয়ার ঘটনা শেষমেষ বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। খোরপোশ হিসেবে ৫০ লাখ পাউন্ড দাবি করেছিলেন ওই নারী। আর এই পুরো বিষয়ের দায় অ্যাপলের ঘাড়ে ঠেললেন ইংল্যান্ডের এক যুবক। এমনকি অ্যাপলের কাছে ৫০ লাখ পাউন্ড দাবি করেছেন তিনি।
জানা গেছে, একটা সময়ে আই মেসেজের মাধ্যমে বেশ কয়েকজন যৌনকর্মীদের সঙ্গে কথা বলেছিলেন ইংল্যান্ডের বাসিন্দা ওই যুবক। দেখাও করেন তারা। দেখা-সাক্ষাতের পর সেই মেসেজ মুছে ফেলেন।
কিন্তু ভাবতেও পারেননি ওই ডিলিটের মেসেজই ডেকে আনতে বিপদ। ঘটনা চক্রে আইম্যাকের মাধ্যমে ওই মেসেজ দেখতে পেয়ে যান ওই যুবকের স্ত্রী। এরপরই চরমে ওঠে অশান্তি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের মামলার করেন তিনি। খোরপোশ হিসেবে দাবি করেন ৫০ লাখ পাউন্ড। সেই টাকা যুবককে দিতেও হয়।
.png)
এর পরই অ্যাপলের কাছে ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করেছেন ওই যুবক। তার অভিযোগ, ‘আই মেসেজ’-এর মাধ্যমে মেসেজ পাঠালে তাতে অ্যাক্সেস থাকা অন্য অ্যাপল ডিভাইসে যে তা দেখা সম্ভব, সেই বিষয়টি ব্যবহারকারীদের কাছে পরিষ্কারভাবে জানায়নি সংস্থা। সেই কারণেই এই পরিণতি ওই যুবকের।
সম্পর্ক ভেঙেছে, মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে। গোটা প্রক্রিয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। অসুস্থ হয়ে পড়েছেন। সেই কারণ দেখিয়েই অ্যাপলের কাছে ৫০ লাখ পাউন্ড দাবি করেছেন। তবে এ বিষয়ে সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া শোনা যায়নি এখনো।