ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, বহু মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২২, ১৬ সেপ্টেম্বর ২০১৯
কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবি, বহু মৃত্যুর আশঙ্কা
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে আশাঙ্কা করা হচ্ছে। এছাড়া ৭৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে দেশটির বলে পুলিশ জানিয়েছে।

রোববার দেশটির কঙ্গো নদীতে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে। নৌকাটিতে ১১০ জন লোক ছিলো। সেটি মাই ডোমবে প্রদেশ থেকে দক্ষিণে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।

শেষ খবর পাওয়া পর্যন্ত নৌকাডুবির কারণ জানা যায়নি। যাত্রীদের পরনে লাইফ জ্যাকেট ছিল না বলে ধারণা করা হচ্ছে।
৪০ মিটার (১৩০ ফুট) লম্বা ওই নৌকাটিতে থাকা যাত্রীদের অনেকেই সাঁতার জানতো না বলে জানা গেছে।

Advertisement

ডিআর কঙ্গোর নদীপথে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীবোঝাই ও অনিরাপদ নৌযান ব্যবহারই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

ডেইলি বাংলাদেশ/মাহাদী

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!