ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পুলিশের ভয়ে বাসে আত্মহত্যা করলেন ‘টিকটক ভিলেন’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৪২, ৬ অক্টোবর ২০১৯
পুলিশের ভয়ে বাসে আত্মহত্যা করলেন ‘টিকটক ভিলেন’

হত্যা মামলার তালিকাভুক্ত আসামি অশ্বিনি কুমার ওরফে জনি দাদা আত্মহত্যা করেছেন। জানা গেছে, ভারতের উত্তর প্রদেশের এই ব্যক্তি তিনজনকে হত্যা মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন। শনিবার তিনি নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

জানা গেছে, তিনি যে বাসে চড়ে যাচ্ছিলেন, সেটা চেক করার জন্য থামায় পুলিশ। পরিস্থিতি বেগতিক দেখে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন জনি। 

পুলিশ জানিয়েছে, নিহত অশ্বিনির কাছে একটি পিস্তল ও দু’টি ম্যাগাজিন ছিল। পুলিশের আরো দাবি, ১৪ পাতায় নিজের অপকর্মের সবকিছু লিখে রেখেছেন অশ্বিনি। তিনি ২৭ বছর বয়সী এক নারীকেও হত্যা করেছেন বলে তাতে স্বীকার করেন।

জানা গেছে, অশ্বিনীর বিরুদ্ধে তিনজনকে হত্যার অভিযোগ ছিল। তবে এছাড়া অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার কোনো অভিযোগ নেই। তিনি টিকটক ভিডিও বানিয়ে সেটা আপলোড করতেন। নিজেকে জনি দাদা হিসেবে পরিচয় দিতেন তিনি। টিকটক ভিডিওতে তিনি সচরাচর ভিলেন চরিত্রে হাজির হতেন।

সেসব ভিডিওতে তিনি বলতেন, সবকিছু তছনছ করে দেব, শয়তান এখন প্রস্তুত, আমার তাণ্ডব দেখ। গত ২৬ সেপ্টেম্বর তিনি বিজেপির এক নেতার ছেলে এবং তার বন্ধুকে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। 

পুলিশ বলছে, অশ্বিনি একেবারেই ঠান্ডা মাথার খুনি। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!