ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘মিয়ানমার মিথ্যাবাদী’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৯, ১২ ডিসেম্বর ২০১৯
‘মিয়ানমার মিথ্যাবাদী’
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার তাদের সেনাবাহিনীর বিচার করবে এ কথা মানতে নারাজ গাম্বিয়া। রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধে অবিলম্বে মিয়ানমার কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এটা বিশ্বাস করেন না গাম্বিয়ার আইনজীবী। এক কথায় মিয়ানমারকে মিথ্যাবাদী বলে দাবি করছেন তিনি।

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)’-এ গাম্বিয়ার করা মামলার শেষ দিনের শুনানি চলছে। প্রথমেই রোহিঙ্গাদের পক্ষে যুক্তি উপস্থাপন করছে গাম্বিয়া। এরপর রাতে নিজেদের পক্ষে যুক্তি উপস্থাপন করবে মিয়ানমার।

বৃহস্পতিবার রোহিঙ্গাদের পক্ষে যুক্তি উপস্থাপনের সময় গাম্বিয়ার আইনজীবী পাল রাখলার বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে যে বিবৃতি মিয়ানমার প্রকাশ করেছে সেটি সম্পূর্ণ অবিশ্বাস্য।

Advertisement

রাখলার আরো বলেন, যেখানে মিয়ানমারের সেনাবাহিনী প্রধান মিন অং হ্লাইংসহ শীর্ষস্থানীয় ব্যক্তিরা রোহিঙ্গা গণহত্যায় অভিযুক্ত সেখানে তারা নিজেদের বিচার করবে সেটি কিভাবে বিশ্বাসযোগ্য হতে পারে।

এর আগে মঙ্গলবার রোহিঙ্গাদের পক্ষে যুক্তি তুলে ধরে গাম্বিয়া। সেখানে মিয়ানমারকে গণহত্যা বন্ধের নির্দেশ দিতে আদালতের প্রতি আহ্বান জানান তারা।

সূত্র- রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!