[ আন্তর্জাতিক ]
অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহ-দাবানল, বৃষ্টির জন্য নামাজ
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহ এবং দাবানলে অতিষ্ঠ জনগণ। সপ্তাহের শেষের দিকে দেশটির তাপমাত্রা ও দাবানল আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, তীব্র তাপদাহ-দাবানলে সিডনি শহরের মুসলমানরা ইসতেসকার নামাজ আদায় ও দোয়া প্রার্থনা করেছেন। সিডনির আল-রহমান মসজিদে ইসতেসকার বা বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।
মসজিদ কর্তৃপক্ষ জনগণকে তিন দিন রোজা থাকার আহ্বানও জানিয়েছেন। তারা জানায়, আমরা এই সংকট ও সমস্যা সমাধানের জন্য জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা অবশ্যই নাগরিকত্বের দায়িত্ব পালন করবো।
.png)
অস্ট্রেলিয়ায় তীব্র তাপদাহ-দাবানলে শাইখ ইউসুফ ও সেদেশের মুসলমানদের এটাই প্রথম পদক্ষেপ নয়। গতমাসে সেদেশের মুসলমানেরা সিডনি ফায়ার বিভাগে দশ হাজার ডলার অনুদান করেছেন বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে/টিআরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!