ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

‘আল্লাহু আকবর’ শুনে দিশেহারা ট্রাম্পের সেই ভিডিও ফের ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ৭ জানুয়ারি ২০২০
‘আল্লাহু আকবর’ শুনে দিশেহারা ট্রাম্পের সেই ভিডিও ফের ভাইরাল
ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর আন্তর্জাতিক অঙ্গনে এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হচ্ছে ট্রাম্পের কর্মকাণ্ড। আলোচনার চেয়ে তার সমালোচনাই হচ্ছে বেশি।

তবে সমালোচনার গণ্ডি পেরিয়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার নতুন প্রেসিডেন্ট ট্রাম্প এখন হাস্যরসে পরিণত হয়েছেন। এমনকি তাকে এবং তার প্রশাসনের কয়েকজনকে নিয়ে বানানো কিছু পুরাতন হাস্যকর ভিডিও রয়েছে, সেগুলোকেও তুলে ধরা হচ্ছে নতুন করে।

এমনই এক ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার জন্য ট্রাম্প একটি সমাবেশে বক্তব্য দেয়ার সময় এক শ্রোতার ‘আল্লাহু আকবর’ শুনে ভয়ে আকস্মিকভাবে থেমে যান। এরপরেই ট্রাম্পের কর্মীরা তাকে সুরক্ষার জন্য ঘিরে ফেলেন।

Advertisement

বিভ্রান্তিকর ৪১ -সেকেন্ডের ওই ভিডিওটি ১২ র্মাচ ২০১৬ সালে ধারণ করা হলেও এটি ১৮ আগস্ট ২০১৮ সালে এক ফেসবুক পোস্টে বেশ সমালোচিত হন। জানা যায়, ট্রাম্পের ওই ভিডিওটি প্রায় এক মিলিয়ন বার দেখা হয়েছে। এমনকি ফেসবুক, টুইটার এবং ইউটিউবে কয়েক হাজার বার শেয়ার করা হয়েছে।

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর ওই ভিডিওটি ফের নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারের মাধ্যমে ভাইরাল করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/টিআরএইচ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!