[ আন্তর্জাতিক ]
বড়শি ফেলতেই উঠে এলো প্রবীণতম মাছ
ছবি: সংগৃহীত
ফ্লোরিডার নদী বা সমুদ্রে বড়শি ফেললেই তাতে উঠে আসে উদ্ভট কোনো প্রাণি। তেমনই এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে পেলেন প্রবীণতম গ্রুপার মাছ।
আমেরিকার ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন রিসার্চ ইনস্টিটিউট (এফডব্লিউআরআই) শুক্রবার ফেসবুকে একটি পোস্ট করেছে। সেখানে ছবি পোস্ট করা হয়েছে মাছটির। ছবিটি দেখলে মনে হবে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকেও মাছটি আকারে বড়।

.png)
ফেসবুক পোস্টে জানানো হয়েছে, মাছটি ২৯ ডিসেম্বর ধরা পড়ে ফ্লোরিডার সমুদ্রে। মাছটির ওজন৩৫০ পাউন্ড বা প্রায় ১৫৮ কেজি। এফডব্লুআরআই-এর জীববিজ্ঞানীরা জানিয়েছেন, মাছটির বয়স প্রায় ৫০ বছর। এটিই এখনও পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে বয়স্ক ‘ওয়ারশ গ্রুপার’ মাছ।
বিজ্ঞানীরা জানিয়েছেন, কম বয়সি ওয়ারশ গ্রুপার মাছ সৈকতের কাছাকাছি কম জলে পাওয়া গেলেও বেশি বয়সের মাছগুলি ১৮০ থেকে ১৭০০ ফুট গভীরেই বসবাস করে। তাই এগুলিকে সহজে ধরা যায় না।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ওয়ারশ গ্রুপার মাছ ৫৭০ পাউন্ড বা ২৫৮ কেজি পর্যন্ত হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!