ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিশ্বের সবচেয়ে ছোট স্বর্ণমুদ্রায় দেখা গেলো আইনস্টাইনকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৮, ২৫ জানুয়ারি ২০২০
বিশ্বের সবচেয়ে ছোট স্বর্ণমুদ্রায় দেখা গেলো আইনস্টাইনকে
ছবিঃ সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ছোট স্বর্ণমুদ্রা বের করেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের সরকারি টাকশাল থেকে এই স্বর্ণমুদ্রা বের করা হয়েছে৷ ১৯৯ সুইস ফ্রাংক বা সাড়ে ১৭ হাজার টাকায় এটি কেনা যাবে বলে জানানো হয়েছে৷

২০২০ সালের স্মারক মুদ্রা হিসেবে এটি বের করেছে সুইসমিন্ট৷ আপেক্ষিকতা তত্ত্বের জনক আলব্যার্ট আইনস্টাইনকে সম্মান দেখাতে মুদ্রায় তার ছবি ব্যবহার করা হয়েছে৷ মুদ্রাটিতে ভিন্ন অবস্থায় দেখা যাবে আইনস্টাইনকে৷

Advertisement

মুদ্রাটি এতই ছোট যে, এই দৃশ্য দেখতে অনেক কসরত করতে হবে৷ তাই সুইসমিন্ট মুদ্রার সঙ্গে একটি করে ম্যাগনিফায়িং গ্লাস দেয়া হবে৷

০.১২ ইঞ্চির এই মুদ্রাটির ওজন ০.০৬৩ গ্রাম৷ অনলাইনে কেনা যাবে এটি৷ মাত্র ৯৯৯টি পয়সা বানানো হয়েছে এই আদলে৷

ডেইলি বাংলাদেশ/জেএইচএফ

 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!