ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনা আতঙ্কের মধ্যেই ছড়িয়ে পড়লো মরণঘাতী নতুন ভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০১, ৩১ জানুয়ারি ২০২০
করোনা আতঙ্কের মধ্যেই ছড়িয়ে পড়লো মরণঘাতী নতুন ভাইরাস
ছবি: সংগৃহীত

পুরো বিশ্ব যখন দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকা মরণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে ভুগছে, তখন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে মারাত্মক এক নতুন ভাইরাস।

সিএনএনের এক তথ্যানুযায়ী, দেশটিতে কেবল এক মৌসুমে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮,২০০ জন। আক্রান্ত হয়েছে দেড় কোটি মানুষ। তবে এটি কোনো নতুন মহামারী নয়। এটি ইনফ্লুয়েঞ্জা। ভাইরাসজনিত একধরনের সংক্রামক সর্দিজ্বর।

যুক্তরাষ্ট্রের জাতীয় এলার্জিক ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের তথ্যানুসারে, গত এক দশকের মধ্যে ২০১৯-২০২০ ফ্লু মৌসুমটি ছিল সবচেয়ে ভয়াবহ। এই মৌসুমে ফ্লু সংক্রান্ত জটিলতায় হাসপাতালে কমপক্ষে ১ লাখ ৪০ হাজার মানুষ ভর্তি হয়েছে । আক্রান্তের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, এখন থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে ফ্লু-তে আক্রান্ত কমপক্ষে ১২ হাজার মানুষের মৃত্যু হবে। ২০১৭-২০১৮ মৌসুমে ফ্লু সংক্রমণে ৬১ হাজার আমেরিকানের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও সাড়ে ৪ কোটি। ২০১৯-২০ মৌসুমে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫ মিলিয়ন মানুষ ফ্লুতে আক্রান্ত হয়েছে এবং কমপক্ষে ৫৪ শিশুসহ ৮২০০ মানুষ মারা গেছে।

টেম্পল ইউনিভার্সিটির লুইস কাৎজ স্কুল অব মেডিসিনের ফ্যামিলি অ্যান্ড কমিউনিটি মেডিসিনের প্রধান মার্গট সেভয় বলেছেন, যদিও ফ্লু আমেরিকানদের জীবনে একটি ধারাবাহিক বিষয়। কিন্তু গুরুত্ব না দেয়ায় দিন দিন এটি ভয়াবহ রূপ নিচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!