ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারালো ফিলিস্তিনি শিশু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০
ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারালো ফিলিস্তিনি শিশু
ইসরায়েলি বাহিনীর গুলিতে চোখ হারানো ফিলিস্তিনি শিশু মালিক ইসা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার জেরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ নির্যাতনের শিকার হয়ে গত সপ্তাহে পূর্ব জেরুজালেম উপত্যকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক চোখ হারিয়েছে ৮ বছরের মালেক ইসা নামে এক ফিলিস্তিনি শিশু।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

ইসার পরিবার স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, তিন বোনের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ইসা একটি রেস্তরায় স্যান্ডউইচ কিনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। ওই সময় গুলিটি ফিলিস্তিনি শিশুর বাম চোখে আঘাত হানে। এতে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এরপর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

কয়েকদিন হাসপাতালে চিকিৎসার পর চিকিৎসকরা বলেছেন, ওই শিশু তার বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। শিশুটি আর কখনোই তার বাম চোখে দেখতে পাবে না।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!