ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আলাদা বাড়িতে থাকতে পারবেন সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ১৫ জুলাই ২০২০
আলাদা বাড়িতে থাকতে পারবেন সৌদি নারীরা
ছবি: সংগৃহীত

প্রাপ্তবয়স্ক কোনো নারীর আলাদা বাড়িতে বসবাসের মাধ্যমে স্বাধীন জীবনযাপন শাস্তিযোগ্য অপরাধ নয় বলে রায় দিয়েছেন সৌদি আরবের একটি আদালত।

সম্প্রতি এ সংক্রান্ত এক মামলার রায়ে আদালত এমন নির্দেশনা দিয়েছেন বলে সৌদি স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেখানকার একজন নারী স্বাধীনতা ভোগ করার জন্য আলাদা বাড়িতে থাকছিলেন। এ ঘটনায় একজন সরকারি কৌঁসুলি তার পরিবারের হয়ে একটি মামলা দায়ের করলে তা খারিজ করে দেন আদালত।

Advertisement

ওই নারীর আইনজীবী আব্দুল-রহমান আল-লাহিম সৌদি গেজেটকে বলেন, বারবার নিজের বাড়ি ছেড়ে চলে যাওয়া এবং বাবার অনুমতি ছাড়া রিয়াদে ভ্রমণ করায় ওই তরুণীর শাস্তির আবেদন জানান সরকারি কৌঁসুলি। তবে আদালত বলেন, এটা শাস্তিযোগ্য অপরাধ নয়।

আদালতের পক্ষ থেকে বলা হয়, অন্য একটি বাড়িতে স্বাধীনতা ভোগ শাস্তিযোগ্য অপরাধ নয়। মামলা খারিজ করে দিয়ে আদালত বলেন, বিবাদী একজন প্রাপ্তবয়স্ক, সুস্থ নারী। তিনি কোথায় থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রয়েছে তার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!