ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফের হ্যাকিংয়ের চেষ্টা রাশিয়ার হ্যাকারদের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০১, ১১ সেপ্টেম্বর ২০২০
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফের হ্যাকিংয়ের চেষ্টা রাশিয়ার হ্যাকারদের
প্রতীকী ছবি

রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারো সাইবার হামলা চালানোর চেষ্টা করছে। এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেট শিবিরে হ্যাকিংয়ের চেষ্টা করে রাশিয়ার এই গ্রুপটি।

টেক জায়ান্ট মাইক্রোসফট এ ব্যাপারে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রচারণা শিবিরকে সতর্ক করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রাশিয়ার সরকার সমর্থিত হ্যাকাররা বাইডেনের নির্বাচনী প্রচারণা পরামর্শক প্রতিষ্ঠান এসকেডিনিকারবোকারের কর্মীদের কর্মীদের হ্যাকিংয়ের টার্গেট বানানোর চেষ্টা করেছে।

Advertisement

ওয়াশিংটনভিত্তিক এই প্রতিষ্ঠানটির সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন, হ্যাকাররা সকেডিনিকারবোকারের নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা বেশ ভালোভাবেই সুরক্ষিত, তাই নেটওয়ার্ক ভাঙ্গতে পারেনি।

এদিকে, মাইক্রোসফটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুধু বাইডেনই নয়, ট্রাম্প শিবিরেও হ্যাকাররা হামলার চেষ্টা করেছে।

রাশিয়ার হ্যাকারদের স্ট্রোনটিয়াম গ্রুপ রিপাবলিকান ও ডেমোক্রেটদের সঙ্গে সম্পৃক্ত দুই শতাধিক প্রতিষ্ঠানে হামলার চেষ্টা করেছে।

মাইক্রোসফট জানিয়েছে, বাইডেনের প্রচারণা শিবিরের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের টার্গেট করেছে চীনা হ্যাকারা। আর ইরানি হ্যাকাররা টার্গেট করেছে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে সম্পৃক্তদের। তবে অধিকাংশ সাইবার হামলাই ব্যর্থ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!