ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরান, চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪, ১১ সেপ্টেম্বর ২০২০
ইরান, চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়ার ঘোষণা
ছবি: সংগৃহীত

ইরান, চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী চলতি মাসের শেষের দিকে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। রাশিয়ার দক্ষিণাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হবে এবং তাতে আরো কয়েকটি দেশ অংশ নেবে বলে কথা রয়েছে।

বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়। এতে বলা হয়েছে- আর্মেনিয়া, বেলারুশ, মিয়ানমার ও পাকিস্তান এ মহড়ায় যোগ দেবে। মহড়ার নাম দেয়া হয়েছে ককেশাস-২০২০।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ মহড়া চলবে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। এতে প্রতিরক্ষা কৌশল রপ্ত করার ওপর বিশেষ জোর দেয়া হবে। এছাড়া, শত্রুপক্ষকে ঘেরাও করা, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ ও কমান্ড পরিচালনার বিষয়গুলোও গুরুত্ব পাবে।

Advertisement

যখন প্রাণঘাতী করোনাভাইরাসের মোকাবিলায় সারা বিশ্ব হিমশিম খাচ্ছে তখন এ মহড়া অনুষ্ঠিত হতে চলেছে। এজন্য এর বিশেষ গুরুত্ব রয়েছে বলে উল্লেখ করেছে চীনা মন্ত্রণালয়।

মার্কিন সরকারের শত্রুতার মুখে ইরান, চীন ও রাশিয়া গত কয়েক বছর ধরে নিজেদের মধ্যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করেছে। গতবছর এ তিন দেশ ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ সামরিক মহড়া চালিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!