[ আন্তর্জাতিক ]
ইথিওপিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫, গৃহহীন তিন শতাধিক মানুষ
ছবি- সংগৃহীত
পশ্চিম ইথিওপিয়ার বেনিশাংগুল গুমুজ অঞ্চলে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে চারজন নারীও রয়েছেন। এ তথ্য জানিয়েছে ইথিওপিয়ার হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি)।
চলতি মাসে এ নিয়ে ওই অঞ্চলে দ্বিতীয়বারের মতো বন্দুকধারীরা হামলা করলো। এই হামলায় হতাহাতের পাশাপাশি তিন শতাধিক মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছে ইএইচআরসি।
এ বিষয়ে ইএইচআরসি’র প্রধান ড্যানিয়েল বেকেলে বলেছেন, ওই অঞ্চলে সাধারণ মানুষ হামলাকারীদের টার্গেটে পরিণত হয়েছে। যা উদ্বেগজনক। ফেডারেল ও আঞ্চলিক কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া। যদিও মানবাধিকার কমিশন উল্লেখ করেনি যে এই হামলার পেছনে ঠিক কারা রয়েছে।
.png)
জানা গেছে, ইথিওপিয়ার ন্যাশনাল ডিফেন্স ফোর্স ওই অঞ্চলে অভিযান চালিয়ে বন্দুকধারীদের নিবৃত্ত করেছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। একজনকে তারা আহত অবস্থায় গ্রেফতারও করেছে।
সূত্র: আল জাজিরা।
ডেইলি-বাংলাদেশ/আরএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!