ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৩, ৯ অক্টোবর ২০২০
পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী!
পরকীয়ায় জড়িত সন্দেহে স্ত্রীর মাথা কেটে নিয়ে থানায় স্বামী- প্রতীকী ছবি।

স্ত্রী পরকীয়ায় জড়িত সন্দেহে উত্তেজিত স্বামী। এ নিয়ে শুরু হয় স্বামী-স্ত্রীর ঝগড়া। ঝগড়া চরম পর্যায়ে উঠতেই হাতের সামনে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ মারতেই আলাদা হয়ে যায় মাথা। আর সেই মাথা নিয়ে সোজা থানায় হাজির হন সেই স্বামী।

শুক্রবার সকালে ভারতের উত্তরপ্রদেশের বান্দা জেলার নেতানগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতের নাম বিমলা। আর অভিযুক্ত স্বামীর নাম চিন্নর যাদব।

পুলিশের জিজ্ঞাসাদাকে চিন্নর যাদব জানায়, শুক্রবার সকালে স্ত্রী বিমলার সঙ্গে ঝগড়া শুরু হয় তার। ঝগড়া চরম পর্যায়ে উঠতেই হাতের সামনে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীয়ের গলায় কোপ মারেন তিনি। এতে মাথা দেহ থেকে আলাদা হয়ে পড়ে। সেই কাটা মাথা নিয়ে থানায় আত্মসমপর্ণ করতে আসেন চিন্নর। থানায় পৌঁছে মাথা দেখিয়ে স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন এ স্বামী। 

পুলিশ জানায়, ৩৫ বছরের স্ত্রী পরকীয়ায় জড়িত রয়েছে-এমন সন্দেহ করতেন স্বামী। তবে ঘটনাটি সত্য কি-না তা বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে, অভিযুক্তের বাড়িতে গিয়ে স্ত্রী বিমলার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্রটিও। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!