[ আন্তর্জাতিক ]
তিউনিসিয়া উপকূলে অভিবাসীদের নৌকা ডুবিতে ২১ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত
তিউনিসিয়া উপকূলে সপ্তাহান্তে অভিবাসন প্রত্যাশীদের এক নৌকা ডুবির ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনের লাশ মঙ্গলবার উদ্ধার করা করা হয়েছে।
মঙ্গলবার তিউনিশিয়ার এক আদালত জানিয়েছে, নৌকাডুবির ঘটনায় আগে ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া রোববার সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সফ্যাক্স আদালত মুখপাত্র মুরাদ তুর্কি জানান, ওই নৌকা ডুবির ঘটনায় এখনো চার বা পাঁচজন নিখোঁজ রয়েছে। এদের কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।
.png)
ওই মুখপাত্র আরো জানান, নৌকায় দুইজন তিউনিসিয়ার লোক ও আফ্রিকার বিভিন্ন দেশের লোকসহ মোট ২৯ জন যাত্রী ছিলো। তারা সবাই একে অন্যকে চিনতেন। বেশ কিছুদিন ধরে তিউনিশিয়ায় কাজ করতেন তারা।
সূত্র- এএফপি
ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!