ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৭৪ শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭, ১৩ নভেম্বর ২০২০
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৭৪ শরণার্থীর মৃত্যু
লিবিয়া উপকূলে নৌকা ডুবি। ফাইল ছবি

লিবিয়া উপকূলে ১২০ জনের বেশি শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে। 

আইওএম এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে বন্দর নগরী খোমস উপকূলে নৌকাটি ডুবে যায়। এতে অন্তত ৭৪ শরণার্থী প্রাণ হারিয়েছে। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়েছে,  এরই মধ্যে ৪৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অপরদিকে ৩১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনাকে বিধ্বংসী বলে উল্লেখ করেছে আইওএম।

Advertisement

চলতি বছর বিভিন্ন দেশ থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। এ বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮টি শরণার্থী বোঝাই নৌকা দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে এ ঘটনার দুদিন আগেই কেন্দ্রীয় ভূমধ্যসাগরে দুটি নৌকা উল্টে কমপক্ষে ১৯ জন মারা গেছেন। এদের মধ্যে দুই শিশুও ছিল। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, গত সাত বছরে ২০ হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

আইওএম’র তথ্য মতে, চলতি বছর ইউরোপে পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ৯শ মানুষ ভূমধ্যসাগরে নৌকা ডুবে মারা গেছে। অপরদিকে উপকূলরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে লিবিয়ায় ফিরে এসেছে ১১ হাজারের বেশি মানুষ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!