শনিবার আর্মেনিয়া সরকারের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়।
আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র আলিনা নিকোগোসান জানান, “অজ্ঞাত একজন সহ আমাদের ফরেনসিক সার্ভিস এ পর্যন্ত ২ হাজার ৩১৭ জন সেনার মৃতদেহ পরীক্ষা করেছে।”
.png)
নিহত আর্মেনীয় সেনাদের সর্বশেষ যে মৃতের সংখ্যা হিসাব করা হয়েছিল সেই তুলনায় এই সংখ্যা প্রায় ১ হাজার বেশী।
প্রায় দুই মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশ দু’টির মধ্যে চলতি সপ্তাহে রাশিয়ার মধ্যস্ততায় শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, এই যুদ্ধে মৃতের সংখ্যা ৪ হাজারের বেশী এবং আহতদের সংখ্যা প্রায় ৮ হাজার। এতে অন্তত ১৪৩ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
পুতিন বলেন, তীব্র লড়াইয়ে হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে, “বেসামরিক অবকাঠামো এবং সাংস্কৃতিক স্থাপনা” ধ্বংস হয়েছে।