ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চাদে জাতিগত সহিংসতায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ২৮ নভেম্বর ২০২০
চাদে জাতিগত সহিংসতায় নিহত ২২
ছবি: সংগৃহীত

উত্তর-মধ্য আফ্রিকার দেশ চাদে জাতিগত সহিংসতায় অন্তত ২২ জন নিহত হয়েছে।

সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলে এই সহিংসতার ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এক বিবৃতিতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় জানায়, গত সোমবার ও মঙ্গলবার কাব্বিয়া জেলায় স্থানীয় আদিবাসী কৃষকের সাথে যাযাবর পশুপালকদের ভয়াবহ এ সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর ওই এলাকা থেকে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের ১১ জন করে প্রাণ হারায়। আহত হয়েছে আরো ৩৪ জন। এছাড়া উভয়পক্ষের কয়েকটি গ্রামের বাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়।

Advertisement

সহিংসতা বন্ধে স্থানীয় প্রচেষ্টা সত্ত্বেও সর্বশেষ এ সংঘর্ষ হলো।

বছরের পর বছর ধরে স্থানীয় আদিবাসী কৃষক ও যাযাবর আরব পশুপালকদের মধ্যে উত্তেজনা চলে আসছে। মাঝে মাঝে তা মারাত্মক রূপ নেয়।

কখনো কখনো সুদান সীমান্ত পাড়ি দিয়ে এসব আরব পশুপালক চাদে প্রবেশ করে। কৃষকদের ক্ষেতে তাদের পশু ঢুকে ফসল নষ্ট করে। আর তা নিয়েই মূলত বিবাদের সূত্রপাত ঘটে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!