ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আজারবাইজানে পরমাণু হামলার উস্কানি আর্মেনিয়ার গণমাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫২, ২ ডিসেম্বর ২০২০
আজারবাইজানে পরমাণু হামলার উস্কানি আর্মেনিয়ার গণমাধ্যমে
ছবি: সংগৃহীত

আজারবাইজানের রাজধানী বাকুতে পরমাণু অস্ত্র নিক্ষেপ করার আহ্বান জানিয়েছেন আর্মেনিয়ান কলাম লেখক স্টেফান অলতৌনিয়ান। তিনি বলেন, আজারবাইজানের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করা হোক, যাতে আগামী ৫ হাজার বছর ধ্বসংসস্তুপে পরিণত হয়ে থাকে।

যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত আর্মেনিয়ার একটি গণমাধ্যমের মন্তব্য প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। মন্তব্য প্রতিবেদনটির বিতর্কিত কিছু অংশ প্রকাশ করে আর্মেনিয়ার মিডিয়া গ্রুপ অসবারজে। সেখানে অলতৌনিয়ান সরকারকে প্রশ্ন করেন, পরমাণু অস্ত্র কোথায়? কেনো ব্যবহার করা হচ্ছে না।

লস অ্যাঞ্জেলসে আজারবাইজানের কনস্যুলেট জেনারেল তাৎক্ষণিকভাবে আর্মেনিয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরের নিন্দা জানিয়েছেন। ঘটনার তদন্তের জন্য মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাকে অনুসন্ধানের আহ্বান জানান।

Advertisement

বিবৃতিতে বলা হয়, লস অ্যাঞ্জেলস ভিত্তিক আর্মেনিয়ান নিউজ পেপারে প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে বাকুর ওপর পরমাণু হামলরা জন্য আর্মেনিয়াকে পরামর্শ দেয়া হয়। যাতে আজারবাইজান ৫ হাজার বছর ধ্বংসস্তূপে পরিণত হয়ে থাকে। আমরা এফবিআই এবং এলএপিডিকে এ ঘটনা তদন্তের আহ্বান জানাই।

নার্গোনো-কারাবাখ বা আপার কারাবাখ নিয়ে চলা যুদ্ধে ১০ নভেম্বর আজারবাইজানের কাছে আত্মসমর্পণ করে আর্মেনিয়া। এ খবর প্রসঙ্গে অলতৌনিয়ান লেখেন, আমিসহ সম্ভবত সব আর্মেনিয়ান হতাশ হয়েছে, মোটেও অবাক হইনি।

২৭ সেপ্টেম্বর আজারবাইজানের বসতি এবং সামরিক স্থাপনায় হামলা চালায় আর্মেনিয়া। তারপর দু’পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় দু’পক্ষ। দখলকৃত এলাকা ছেড়ে যায় আর্মেনিয়া। নার্গোনো-কারাবাখ আন্তর্জাতিকভাবে স্বীকৃত আজারবাইজানের ভূখণ্ড।

সূত্র: আনাদোলূ এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!