বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জানা যায়, গত নভেম্বর মাসে অভিযুক্ত ওই দুই যুবককে একই ঘরে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফেলে তাদের বাড়ির মালিক। এরপরই প্রশাসনের কাছে খবর যায় এবং দু’জনকেই গ্রেফতার করা হয়।
.png)
দেশটিতে শরিয়ত আইন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রকাশ্যেই তাদের বেত্রাঘাত করা হয়। সেখানে দর্শকের আসনে হাজির ছিল তাদের পরিবারের সদস্যরাও। ছেলেকে শাস্তি দেয়ার দৃশ্য দেখে জ্ঞান হারায় এক যুবকের মা।
ইন্দোনেশিয়ায় সমকামিতা নিষিদ্ধ না হলেও দেশটির সুমাত্রা দ্বীপের প্রান্তিক এলাকা আচে প্রদেশেই কার্যকর রয়েছে শরিয়ত আইন। যা শুধু স্থানীয় বাসিন্দা নয়, পর্যটকদের জন্যও কার্যকর।
এ প্রসঙ্গে আচে প্রদেশের পাবলিক অর্ডার কর্মকর্তা হেরু ত্রিউইজানারকো জানান, আচে প্রদেশে ইসলামিক শরিয়ত আইন হলো শেষকথা। স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, পর্যটকদেরও এই আইন মেনে চলতে হবে।
এদিন, শুধু দুই সমকামী যুবক নয়, আরও কয়েকজনকে বেত্রাঘাত করে শাস্তি দেয়া হয়েছে। তাদের কারও দোষ ছিল মদ্যপান, আবার কারও দোষ ছিল নারীদের সঙ্গে সাক্ষাৎ।
একাধিকবার আচে প্রদেশের এই আইন নিষিদ্ধ করার দাবি জানানো হলেও তা নাকচ করা হয়েছে। অন্যদিকে, আচে প্রদেশের বহু মানুষই এই বেত্রাঘাত প্রথাকে সমর্থন করেন।