ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উইঘুর শিশুদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৫, ২১ মার্চ ২০২১
উইঘুর শিশুদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন!
ছবি: সংগৃহীত

উইঘুর নিয়ে চীনা প্রশাসনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি জানিয়েছে, সংখ্যালঘু মুসলিম উইঘুর শিশুদের চীন সরকার বাবা-মা থেকে আলাদা করে জোরপূর্বক এতিমখানায় নিয়ে যাচ্ছে।

অ্যামনেস্টি চীনের বিরুদ্ধে মুসলিম উইঘুর সম্প্রদায়ের লাখ লাখ মানুষকে বন্দিশালায় নির্যাতনের অভিযোগের মধ্যেই নতুন একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, বাবা-মায়ের অনুমতি ছাড়াই তাদের সন্তানদের জোর করে এতিমখানায় পাঠাচ্ছে চীন সরকার।

২০১৬ সালে চীনা পুলিশের নির্যাতনের মুখে ইতালিতে পালিয়ে যাওয়া উইঘুর সম্প্রদায়ের বাসিন্দা মিহরিবান কাদের ও আবলিকিম মেমতিনিন জানান, তাদের সন্তানের মতো আরো অসংখ্য শিশুকে রাষ্ট্রীয় এতিমখানায় পাঠিয়েছে চীনা কর্তৃপক্ষ। কাদের ও আবলিকিমের মতো তুরস্কে আশ্রয় নেয়া ওমর ও মারিয়াম ফারুহ জানান, ২০১৬ সালের পর থেকে তাদের সন্তানের কোনো খোঁজ দিতে পারেনি চীন।

Advertisement

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অনেক বাবা-মা পালানোর সময় তাদের সন্তানদের দাদা-দাদির কাছে রেখে এসেছে। কিন্তু ওই শিশুগুলোকে জোর করে ধরে নিয়ে এতিমখানায় পাঠাচ্ছে চীনা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, একাধিক মানবাধিকার সংস্থার অভিযোগ চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ১০ লাখের বেশি মানুষকে বন্দি রাখা হয়েছে। তাদের ওপর প্রতিনিয়ত নির্মম নির্যাতন চালানোরও অভিযোগ করা হয়। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!