ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দাবানল থেকে বিশ্বের দীর্ঘতম গাছ রক্ষায় নেয়া হল বিশেষ ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২১
দাবানল থেকে বিশ্বের দীর্ঘতম গাছ রক্ষায় নেয়া হল বিশেষ ব্যবস্থা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত সেকুইয়া পার্কে ছড়িয়ে পড়েছে দাবানল। সেখানে অবস্থিত বিশ্বের দীর্ঘতম গাছ ‘জেনারেল শেরম্যান’। সেটি রক্ষায় এবার বিশেষ এক উদ্যোগ নিলো দমকল কর্মকর্তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, দুই হাজার ২০০ বছর বয়সী ও ২৭৫ ফুট উঁচু এই গাছটিকে দাবানল থেকে রক্ষায় এর গোড়ায় বিশেষ অ্যালুমিনিয়াম ফয়েল পেপার মুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু এই গাছটিই নয়, পার্কের প্রাচীন অনেক উদ্ভিদ আগুন থেকে সুরক্ষায় নেয়া হয়েছে এই বিশেষ ব্যবস্থা।

ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস ও কলোনিতে আগুনের ঘটনা বেড়েই চলেছে। সিয়েরা নেভাডার দুর্গম বনাঞ্চলেও অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। প্রতি বছরের মতো এবারের গ্রীষ্মেও ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ খড়ার কারণে দাবানলের বিস্তার ঘটেছে।

Advertisement

দমকল কর্মকর্তারা ধারণা করছেন যে, আগুন সেকুইয়া পার্কের আরও গহীন বনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। ফলে অনেক পুরাতন গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও পার্কে লাগা আগুন নেভাতে ৩৫০ দমকল কর্মী অনবরত কাজ করছেন। বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে। কিন্তু পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি।

দ্য গার্ডিয়ান জানায়, জেনারেল শেরম্যান গাছটির বয়স আনুমানিক ২ হাজার ৭০০ বছর হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, সেকোয়া গাছ প্রাকৃতিকভাবে অগ্নি প্রতিরোধী এবং আগুনের তাপ সহ্য করে বেঁচে থাকতে সক্ষম।

চলতি বছর ক্যালিফোর্নিয়া রাজ্যে ৭ হাজার ৪০০টি দাবানলের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে প্রায় ২২ লাখ একর জমি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!