ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হরিণের শিংয়ের গুঁতোয় প্রাণ গেল সেনাসদস্যের!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২০, ৫ জানুয়ারি ২০২২
হরিণের শিংয়ের গুঁতোয় প্রাণ গেল সেনাসদস্যের!
ছবি: সংগৃহীত

প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাসাদের বাগানে থাকা হরিণের হামলায় প্রাণ গেছে সেখানে দায়িত্বে থাকা এক সেনা সদস্যের।

বুধবার (৫ জানুয়ারি) হরিণের শিংয়ের গুঁতোয় আহত হয়ে সার্জেন্ট ভিকটর ইসাসি নামে ওই সেনাসদস্যের মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

ওই হরিণটিকে প্রেসিডেন্টের বাসভবনের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছিলো বলেও জানা গেছে।

Advertisement

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হরিণটিকে সাধারণত অন্যান্য প্রাণীদের সাথে আলাদা জায়গায় রাখা হতো।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সার্জেন্ট ইসাসি প্রেসিডেন্টের বাসভবনে নিয়মিত টহল দিচ্ছিলেন। হরিণটা হামলে পড়ার আগে ওই সেনাসদস্য তার কাছে যান।

এদিকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসক ওই সেনাসদস্যকে মৃত ঘোষণা করেন।

দেশটির পরিবেশ মন্ত্রণালয়ে কর্মরত বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, হরিণটি ভারত থেকে আনা একটা চিত্রা হরিণ ছিল।

প্রেসিডেন্ট আব্দো বেনিতেজের সরকারি বাসভবনের ২৪ একরের বাগানে এই হরিণ ছাড়াও আরও অনেক বন্যপ্রাণী রাখা হয়েছে।

হরিণটিকে এই বাগানে আনার আগে দেশটির পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সাথে আলাপ করা হয়েছে বলেও জানিয়েছেন সেনা মুখপাত্র উরদাপিলেটা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!