বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করে জানায়, সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি তিনটন ট্রাক সাভার থেকে জাজিরা রওনা দেয়। পথে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে এলে উল্টো পথে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় প্রিন্স নামের এক সেনাসদস্য নিহত হন। আহত ২১ সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
.png)