ভারতীয় গণমাধ্যমসমূহের তথ্যমতে, রাজ্যের জেজে হাসপাতালে গত ৭২ ঘণ্টায় ৭৩ জন, কিং অ্যাডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে ৬০ জন, লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ৮০ জন, আর এনকুপার হাসপাতালে ৭ জন এবং ঠাণের ছত্রপতি শিবাজি হাসপাতালের ৮ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
আরো পড়ুন>> এবার জর্জ ফ্লয়েডের চার বছরের নাতনিকে গুলি
.png)
জানা গেছে, যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই পূর্ণ ডোজ ভ্যাকসিন নিয়েছেন। তবে এরপরও নতুন করে সংক্রমিত হচ্ছেন তারা।
এদিকে ভারতে বর্তমানে যেভাবে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাতে স্বাস্থ্য পরিষেবা নিয়ে দেশজুড়ে একটা আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে।
আড়ো পড়ুন>> করোনা চোখ রাঙাচ্ছে ভারতে, একদিনে ৩২৫ মৃত্যু
বুধবার (৫ জানুয়ারী) দৈনিক সংক্রমণ ৩৬ শতাংশ বেড়েছে মুম্বাইয়ে। এক দিনে ১৫ হাজারের বেশি সংক্রমিত হয়েছে সেখানে যা গত দু’বছরের মধ্যে এক দিনের নিরিখে সর্বোচ্চ।
ভারতের মধ্যে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দৈনিক সংক্রমণেও শীর্ষ স্থানে এই রাজ্য। এছাড়া ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি এই রাজ্যেই।
সূত্র: আনন্দবাজার