[ আন্তর্জাতিক ]
চীনে ভবন ধসে নিহত বেড়ে ১৬
ছবি: সংগৃহীত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোঙকিংয়ে একটি আবাসিক ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। শুক্রবার বিস্ফোরণের ঘটনায় ভবনটি বিধ্বস্ত হয়ে এই নিহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় দুপুর বারোটা ১০ মিনিটে ওই ভবনের এক রান্নাঘরে গ্যাস লিকের কারণে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটিতে ২৬ জন আটকা পড়ে। পরে ১৬টি লাশ উদ্ধার হয়। ১০ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন: চীনে বিস্ফোরণের ফলে ধসে পড়ল ভবন, নিহত ৩
.png)
উল্লেখ্য, চীনের গ্যাস লিক হয়ে বিস্ফোরণ খুবই সাধারণ ঘটনা। নিরাপত্তা ব্যবস্থা এবং ভবন নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির কারণে চীনে প্রায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। গত বছরের জুনে দুই তলা ভবনে গ্যাস লিক হয়ে বিস্ফোরণে প্রায় ২৫ জন মারা যান।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!