[ আইন-আদালত ]
মসজিদে বিস্ফোরণ: পরিবার প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
ফাইল ছবি
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার রিটটি করেন।
দুর্ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতে উপস্থাপন করে নিহত ও আহত প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে আরজি জানানোর পর আদালত লিখিত আবেদন করার জন্য বলেন। এরপর তিনি এই রিট করেন।
.png)
নারায়ণগঞ্জ শহরে মসজিদে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২৪ জন মারা গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!