মুম্বাই বিমানবন্দরে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন ৮৫ যাত্রী
ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন যাত্রীবাহী বিমানের ৮৫ যাত্রী।
সোমবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টার দিকে যাত্রীসহ এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে রানওয়েতে নিয়ে আসার টো ভ্যানে এই আগুন লাগে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এয়ার ইন্ডিয়ার মুম্বাই থেকে জামনগরগামী এআই-৬৪৭ ফ্লাইটটিতে সে সময় ৮৫ জন যাত্রী ছিল। বিমানটিকে রানওয়তে আনার উদ্দেশ্যে পেছনে ঠেলে দেওয়ার সময় আচমকাই আগুন ধরে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
.png)
আরো পড়ুন>> বিয়ে বাড়িতে মিললো ব্যাগভর্তি নরকঙ্কাল!
ওই সময়কার ভিডিওতে দমকলবাহিনীর কর্মীদের দুইটি টো ভ্যানে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দেখা গেছে।
বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগলেও খুব কম সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে চলে আসে। আগুন লাগার ঘটনায় বিমানটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া যাত্রীরাও সুরক্ষিত আছেন। এয়ার ইন্ডিয়াও এক বিবৃতিতে জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও মুম্বাই এয়ারপোর্ট থেকে জামনগরগামী ওই বিমানটি পূর্বনির্ধারিত সময়ের ২০ মিনিট পড়ে রওনা দেয়।