আরো পড়ুন: বৈশ্বিক অর্থনীতি নিয়ে সতর্কবার্তা বিশ্ব ব্যাংকের
আবদিরহমান নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছি। মোগাদিসুর বাসিন্দা মোহাম্মাদ ওসমান বলেন, যখন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে তখন তিনি মসজিদে নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের দেওয়াল ও ছাদ কেঁপে ওঠে বলেও জানান তিনি।
.png)
ওসমান বলেন, মসজিদের বাইরে বের হয়ে দেখি কয়েকটি পুরোনো বাড়ি ধ্বসে পড়েছে। অনেকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে আছে।
আহমেদ নুর নামে একজন স্থানীয় দোকানদার বলেন, কাগজে মোড়ানো অবস্থায় পাঁচজনের মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখেছি। যাদের পা ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।