পরের দিন থানা থেকে ছাড়ার সময় এই মর্মে পুলিশ তাদের মুচলেকা দিতে বাধ্য করে যে তারা সকলে পুরুষ এবং আর কখনো নারীদের পোশাক পরবেন না। চার তৃতীয় লিঙ্গের একজন একজন ভারতের পশ্চিম ত্রিপুরা থানায় এমন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ দায়ের করেছেন। যদিও পুলিশের দাবি, তারা কাউকে হেনস্তা করেনি।
এদিকে ত্রিপুরা পুলিশের দাবি, ওই চারজন সেদিন রাতে মেলার মাঠ এলাকায় চাঁদাবাজি করছিল। তাই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। যথাযথ উত্তর দিতে না পারায় তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পরের দিন সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে তৃতীয় লিঙ্গের সদস্যদের পোশাক খোলা ও মারধরের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
.png)
বিষয়টি নিয়ে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে। থানায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার প্রায় ৭২ ঘণ্টা পর পালটা সাফাই দেয় পুলিশ। ফলে প্রশ্ন উঠছে, অভিযোগ দায়েরের পর আত্মপক্ষ সমর্থনে কেন এত দেরি করেছে ত্রিপুরার ওই থানার পুলিশ। -সংবাদ প্রতিদিন।