ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তৃতীয় লিঙ্গের লাভলীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৯, ৯ জানুয়ারি ২০২২
তৃতীয় লিঙ্গের লাভলীকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪
লাভলী হত্যার ঘটনায় আটক ৪

যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে হত্যা কাজে ব্যবহৃত অস্ত্র ও চাকু উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় যশোর পুলিশ।

আটককৃতরা হলেন- সদরের দোগাছিয়ার জিয়াউর রহমানের পুত্র শাকিল পারভেজ, ঝাউদিয়ার শাহাজুল বিশ্বাসের পুত্র মেহেদী হাসান, তৃতীয় লিঙ্গের খোলাডাঙ্গা গাবতলা এলাকার নাজমা ও সেলিনা।

পুলিশ জানায়, শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী যশোর-ছুটিপুর সড়কের উপর তৃতীয় লিঙ্গের লাভলীকে দুষ্কৃতকারীরা প্রথমে গুলি করে হত্যার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে পরে লাভলীকে এলোপাতাড়ি ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করে পালিয়ে যায় তারা।

Advertisement

আরো পড়ুন: রহস্যের খুনে একই চিতায় জ্বললেন স্বামী-স্ত্রী

এ নিয়ে শনিবার ও রোববার যশোর গোয়েন্দা পুলিশ এবং কোতোয়ালী পুলিশ অভিযান পরিচালনা করে ওই চারজনকে আটক করে। তাদের হেফাজত থেকে হত্যা কাজে ব্যবহৃত একটি বার্মিজ চাকু, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি করাত কুড়াল, তিন রাউন্ড গুলির বুলেট ও দুটি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানায় পুলিশ। আসামিদের কাছ থেকে জানা গেছে, মূলত হিজড়া সম্প্রদায়কে পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হওয়ার আকাঙ্খা, পূর্ব বিরোধের জের ও অন্যান্য আর্থিক লাভবানের জন্য আটককৃত ৪ আসামি ও পলাতক আসামি জিয়াউর রহমানসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন আসামির পরস্পর যোগসাজসে হিজড়া লাভলীকে হত্যা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!