ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামলা মীমাংসা না করায় বাবাকে হত্যার ৪ বছর পর ছেলেকে হত্যার চেষ্টা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ৯ জানুয়ারি ২০২২
মামলা মীমাংসা না করায় বাবাকে হত্যার ৪ বছর পর ছেলেকে হত্যার চেষ্টা
হামলার শিকার বাদীর ছেলে মঈন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ নেতা মনির হোসেনকে হত্যার ৪ বছর পর মামলা মীমাংসা না করায় তার ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি আজিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও মামলা নেয়নি পুলিশ।

নিহত যুবলীগ নেতা মনিরের স্ত্রী নাছিমা বেগম জানান, চার বছর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক তার স্বামী মনির হোসেনকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর কেন্দুয়া ইসলামপুর এলাকার তাইজুদ্দিনের ছেলে আজিজুর রহমানসহ তার সহযোগিরা হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখে। 

এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার প্রধান আসামি আজিজুরকে গ্রেফতার করলে তার দেখানো একটি পুকুর পাড়ের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেয়ার জন্য মামলার বাদীকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল আজিজুর রহমান। 

Advertisement

এর জেরে গত ৫ জানুয়ারি বিকেলে তার ছেলে মঈনকে স্থানীয় ইসলামপুর এলাকায় একা পেয়ে আজিজুর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় মঈনের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আজিজুর পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায়তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনা সঠিক হলে অবশ্যই মামলা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!