ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেশার টাকা না পেয়ে মাকে হত্যার চেষ্টা, ছেলে গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ৮ নভেম্বর ২০২১
নেশার টাকা না পেয়ে মাকে হত্যার চেষ্টা, ছেলে গ্রেফতার
সাটুরিয়া থানা: ফাইল ফটো

মানিকগঞ্জের সাটিুরিয়ায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যার চেষ্টার অভিযোগে ছেলে খোকন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাটুরিয়ায় উপজেলার বালিয়াটি ইউপির বালিয়াটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত খোকন মিয়া সাটুরিয়ায় উপজেলার বালিয়াটি গ্রামের মঙ্গল মাঝির ছেলে। তিনি পেশায় কসাই।

জানা যায়, নেশার টাকা না দিলে ছেলে খোকন মিয়া  তার মা ফিরোজা বেগমের সঙ্গে খারাপ ব্যবহার করত। নেশার টাকায় জন্য বেশ কয়েকবার মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। টাকার জন্য অনেক সময় তার মায়ের বসতঘর পুড়িয়ে দেয়ার হুমকিও দিয়েছে।

Advertisement

সোমবার সকালে খোকন তার মা ফিরোজা বেগমের কাছে নেশা করার জন্য টাকা চায়। টাকা না পেয়ে মায়ের পেছনে পেছনে বাড়ি থেকে বের হয়ে আসে এবং বাড়ির অদূরে বালিয়াটি চৌরাস্তার মোড়ে একা পেয়ে মাকে মারধর করে একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে গলা পিটে ধরে। এ সময় তার মায়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে খোকন পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে থানা নিয়ে যায় স্থানীয়রা।

সাটুরিয়া থানার ওসি মো.আশরাফুল আলাম জানান, ভুক্তভোগী ফিরোজা বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন এবং অভিযোগের পর ছেলে খোকনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে কোর্টে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!