ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৫, ১৪ জানুয়ারি ২০২২
পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৮
জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনা। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ প্রদেশের জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত শতাধিক যাত্রী। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

ভারতের রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেবে রেল। এছাড়া গুরুতর আহতদের ১ লাখ টাকা ও সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

রেলের তরফে জানানো হয়েছে, এরই মধ্যে উদ্ধারকাজ শেষের দিকে। তবে হতাহত যাত্রীদের নাম তালিকা এখনও তৈরি করতে পারেনি রেল। 

Advertisement

                         আরো পড়ুন: ব্রাজিলে বন্যায় ২৪ জনের প্রাণহানি, বাস্তুচ্যুত ১৭ হাজারেরও বেশি

ওদিকে আহতদের মধ্যে অন্তত ৪৫ জনকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে আরো ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ নিয়ে এ পর্যন্ত মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেল। এর আগে ঘটনাস্থলেই ৩ জনের মৃতদেহ পাওয়া যায়। তবে মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ জলপাইগুড়ি জেলার দোমোহনি ও নিউ ময়নাগুড়ি স্টেশনের মাঝে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ১২টি বগী। তার মধ্যে ৪টি বগী লাইন থেকে ছিটকে পড়ে নয়ানজুলিতে। এর মধ্যে একটি অবগী অন্য একটি বগীর ওপরে উঠে যায়। দুর্ঘটনার পর প্রথম উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দারাই। পরে পৌঁছায় পুলিশ ও প্রশাসন ও রেলের বাহিনী।

সূত্র- হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!