[ আন্তর্জাতিক ]
ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার মাকে কিডনি দান, ১ মাস পরেই ব্রেকআপ
ছবি: উজিয়েল মার্টিনেজ
ভালোবাসার প্রমাণ দিতে প্রেমিকার মাকে কিডনি দিয়েছিলেন এক যুবক। কিন্তু কিডনি প্রতিস্থাপনের মাস না পেরোতেই ওই প্রেমিককে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেন ওই তরুণী।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর।
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ার বাসিন্দা উজিয়েল মার্টিনেজ নামে এক যুবক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে এক ভিডিওতে এই ঘটনা শেয়ার করেছেন।
.png)
আরো পড়ুন>> পরকীয়ার জেরে খুন হন নায়িকা শিমু!
ভিডিওতে মার্টিনেজ বলেন, প্রেমিকার মায়ের জীবন বাঁচাতে তিনি তার একটি কিডনি দিয়েছিলেন। কিন্তু অপারেশনের মাস না পেরোতেই তার প্রেমিকা তাকে ছেড়ে অন্য আরেকজনকে বিয়ে করেন।
এদিকে, ওই ভিডিও ব্যাপক ভাইরাল হয়। অনেকেই সাবেক প্রেমিকার কাছ থেকে পাওয়া বাজে অভিজ্ঞতা ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করেছেন।
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!