মঙ্গলবার দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের ইসহাক আলীর মেয়ে আছিয়া খাতুন ও একই উপজেলার মোহনপুর লাহিড়ীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী।
.png)
আরো পড়ুন: নোয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেফতার
জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, আছিয়া খাতুনের সঙ্গে রমজান আলীর পরকীয়া সম্পর্ক চলে আসছিলো। একপর্যায়ে রমজান আলী আছিয়াকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আছিয়া খাতুন স্বামী আবু বক্কার মণ্ডল জীবিত থাকতে বিয়ে করতে পারবেন না বলে জানান। পরে উভয়ে আবু বক্কার মণ্ডলকে হত্যার পরিকল্পনা করেন। ২০১৬ সালের ১ জুন সন্ধ্যায় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ভাই আবু হানিফ বাদী হয়ে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার রায় প্রদান করে আদালত।